কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাতে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২০ জুন ব্রাহ্মণপাড়া থানায় দায়েরকৃত (মামলা নং-২৩) মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মাধবপুর ইউনিয়নের মিরপুর (পশ্চিমপাড়া) গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. সোহেল (২০), একই এলাকার আলমগীর হোসেনের আরেক ছেলে মো. রুবেল (২২), একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৩) এবং আইনের সহিত সংঘাতে জড়িত এক শিশু সাব্বির আহমেদ (১৬)।
সাব্বির শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালেক মাস্টারের বাড়ি এলাকার আবুল বাশারের ছেলে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।