‘‘অপারেশন ডেভিল হান্ট’’ বুড়িচংয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৫জন গ্রেপ্তার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

‘অপারেশন ডেভিল হান্ট’ কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি এবং বাকশীমূল ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ ফেব্রæয়ারি শনিবার দুপুরে বুড়িচং উপজেলা সদরের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বুড়িচং উপজেলা শাখার সভাপতি এবং এক সময়ের বুড়িচংয়ের ত্রাস ও চিহ্নিত চাঁদাবাজ মতিউর রহমান খান রুমেলকে। একই দিন দুপুরে বুড়িচং উপজেলার বাকশীমূল আনন্দপুর এলাকা সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ৬নং ওয়ার্ডের আ.লীগের সাধারণ সম্পাদক ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য পাহাড়ের মাটি ও রেলের মাটি কাটা সিন্ডিকেটের প্রভাবশালী সদস্য মোঃ লিটন রেজা। সে বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যান এসোসিয়েশন বুড়িচং উপজেলার সভপাতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। অপর দিকে বুড়িচংয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে জড়িত থাকার অভিযোগে এবং থানায় মামলা থাকায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং এক সময়ের ত্রাসের রাজ্যের প্রতিষ্ঠাতা শত শত মানুষকে নির্যাতন নিপীড়নকারী এডভোকেট রেজাউল করিম খোকনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৫জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল করিম, জামাল হোসেন, রুমেল খান ও লিটন রেজাকে বুড়িচং থানা পুলিশ আটক করে, অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।

  • বুড়িচং