ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৬ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সিআর সাজা পরোয়ানাভুক্ত একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং সামারি ট্রায়ালের ১১ জনসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ শশীদল পূর্বপাড়া আশাবাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় রেজাউল মিয়ার বাড়ি সংলগ্ন উত্তর পাশে একটি ব্রিজের ওপর থেকে ১২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোঃ শফিউল আলম (২০), মোঃ সালাউদ্দিন হোসেন সাগর (২২) ও মোঃ আক্তার হোসেন (২৫)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ শহিদ সরকারকে গ্রেপ্তার করা হয়। একই দিন এএসআই মোঃ নুর-আল-আহসানের নেতৃত্বে পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করা হয়।
এছাড়া এসআই রূপম কুমার সরকার, এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া