ব্রাহ্মণপাড়ায় বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় এর বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হুসেনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা গোলাম রাব্বানী ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের যৌর্থ পরিচালনায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য ওমর ফারুক, মোঃ শাহিন মিয়া, সেলিম মিয়া, ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বাসির উদ্দিন, টি আই কে মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ শাহ জালাল, ইক্বরা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল পল্লী চিকিৎসক এসএম আল আমিন প্রমূখ।

  • ব্রাহ্মণপাড়া