কুমিল্লায় ১ জন যুদ্ধাপরাধী গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

র‌্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১, সিপিসি-২ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ১২ মে রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এবং র‌্যাব-৬, সিপিসি-১ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন উত্তর রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা গ্রামের মৃত মান্দার সর্দারের ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৮০)কে গ্রেফতার করেছে।

  • কুমিল্লা