কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সুনামধন্য বিদ্যাপীঠ আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । গত ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৬টি ইভেন্টে অংশ নেয়। গত ১৬ ডিসেম্বর সোমবার কলেজ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ প্রভাষক খালেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আবদুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুছ, জ্যৈষ্ঠ প্রভাষক বিশ্বজিৎ সাহা, পারভীন আক্তার, মোঃ সফিউল্লাহ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক আহাম্মদ, যুগ্ম সম্পাদক সাংবাদিক হারুন-অর-রশিদ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, প্রভাষক এমরান আলী, মোঃ ইমান হোসেন, মজিবুর রহমান, সুমি রানী চক্রবর্তী, মোঃ অলি উল্লাহ, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদার, প্রদর্শক জান্নাতুন ফেরদৌস, গ্রন্থাগারিক কুহিনুর আক্তার, অফিস সহকারী নজরুল ইসলাম, হিসাব সহকারী মোঃ আরিফুর রহমান, কম্পিউটার অপারেটর মোঃ ঈমাম হোসেনসহ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে মধ্যহ্নভোজ শেষে ১৬টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।