কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শরীফকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। কুমিল্লা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণপাড়া সদর এলাকার একটি বেকারি থেকে নাজমুল হাসান শরীফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানান। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত নাজমুল হাসান শরীফ ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণপাড়া সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তাকে আগামীকাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।