কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও দুই আসামি আটক করা হয়েছে। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তর বাজার এলাকায় একটি ভাঙারির দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. খলিল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জিরুইন গ্রামের বাসিন্দা।
এ ছাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছার নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোসা. তানজিনা আক্তার (সুমি) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেজুরা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মানিক মিয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার শিদলাই এলাকায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া খলিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিন আসামিকেই আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও বলেন, ‘মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।