ব্রাহ্মণপাড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের বেলতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর গ্রামের মৃত রুক মিয়ার ছেলে মো. রাসেল আক্তার মুন্না (২৩) এবং একই উপজেলার কৈখলা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রুবেল (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানের সময় তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা ও একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া