ব্রাহ্মণপাড়ার মাধবপুরের ভুয়া ডাক্তার হাসান মনির ইয়াবাসহ আটক

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় ভুয়া চিকিৎসা কার্যক্রম ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. কামরুল হাসান মনির নামে এক ব্যক্তিকে ৯০পিছসহ আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ৷ দেবিদ্বার থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ মার্চ বুধবার সন্ধ্যায় কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার থানাগেইট এলাকায় অভিযান চালানো হয়। পরে দেবিদ্বার থানা পুলিশের সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার ব্যবহৃত গাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
এ সময় কথিত ডাক্তার মনির এর গাড়ীতে তল্লাশি করে ৯০পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে৷ স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মাধবপুর বাসস্ট্যান্ডে “ভূঁইয়া ড্রাগ হাউজ” নামে একটি ফার্মেসি প্রতিষ্ঠা করেন হাসান মনির। অভিযোগ রয়েছে, ওষুধ বিক্রির আড়ালে সেখানে একটি চেম্বার খুলে তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন। সেই সাথে ইয়াবা ব্যবসার সাথে জরিত ছিল হাসান মনির ৷
হাসান মনির দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। তবে ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না। এ ঘটনায় সচেতন মহল দ্রুত সুষ্ঠু তদন্ত করে ভুয়া চিকিৎসা কার্যক্রম ও সংশ্লিষ্ট অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার হাসান মনির কে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷

  • ব্রাহ্মণপাড়া