বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক চোরাকারবারী আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার গোসাইপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৩,৬৭০ পিস ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারী মোছাঃ রুনা বেগম (৩৭), স্বামী-মৃত মোঃ রোসেন আলী, গ্রাম-ধজনগর, পোষ্ট-বিষ্ণউড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।