চট্টগ্রামে বেতারের উপ-আঞ্চলিক পরিচালক ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা বুড়িচংয়ের অপু পুলিশ হেফাজতে

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফ মাহমুদ অপুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরের আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বাংলাদেশ বেতার ভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত শিক্ষার্থী পরিচয়ে একদল লোক তাকে অবরুদ্ধ করে রাখেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম জোনের উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, বর্তমানে শরীফ মাহমুদ অপু পুলিশ হেফাজতে আছেন। তার বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শরীফ মাহমুদ প্রায় ১০ বছর তেজগাঁও-হাতিরঝিল থেকে নির্বাচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পিআরও ছিলেন। বর্তমানের তিনি চট্টগ্রামে কর্মরত। সূত্রে জানা যায়, চট্টগ্রামে বাংলাদেশ বেতার কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. শরীফ মাহমুদ অপুকে অবরুদ্ধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের দাবি, গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত চিঠিতে কারফিউ জারি হয়েছিল। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে নগরীর আগ্রাবাদে বাংলাদেশ বেতার ভবনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছরের ৪ আগস্ট অপুর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কারফিউ জারি করা হয়েছিল, যা তাদের আন্দোলন দমনের জন্য ব্যবহৃত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে দুপুর আড়াইটার দিকে হেফাজতে নেয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালককে অবরুদ্ধ রেখেছে বলে জানতে পেরে আমরা তাকে গিয়ে থানায় নিয়ে এসেছি। আমরা তার সাথে কথা বলছি। উদ্ধর্তন কর্মকর্তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে, চলতি বছরের ২৫ ফেব্রæয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) অপুর বিরুদ্ধে ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। অনুসন্ধানে বেরিয়ে আসে, তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন সিন্ডিকেটের মাধ্যমে বদলি, নিয়োগ ও অস্ত্রের লাইসেন্স বাণিজ্যে জড়িত ছিলেন। সুত্রে আরো জানা যায়, শরীফ মাহমুদ অপু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের পুর্ণমতি গ্রামের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতা ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন চেয়ারম্যান এর ছেলে। অপু স্বরাষ্ট মন্ত্রণালয়ের দাপট দেখিয়ে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার বাবা জয়নাল আবেদীনকে বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করান। কিছু দিন পূর্বে তার বাবা ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন চেয়ারম্যান জুলাই আগষ্ট বিল্পবে ছাত্রজনতার উপর হামলার মামলায় গ্রেফতার হয়ে অনেকদিন জেল খেটে বর্তমানে জামিনে রয়েছে।

  • বুড়িচং