ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত এক তরুণকে তিনদিনের কারাদণ্ড

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৫ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. সোহেল (২৮) নামের এক ব্যাক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের ছাতিয়ানী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত সোহেল ছাতিয়ানী গ্রামের মো. নুরুল ইসলামে ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোহেল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানী গ্রামে অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা উপপরিদর্শক (এসআই) মাহতাবের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
আটকের পরে সোহেল ভ্রাম্যমাণ আদালতে তাঁরা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এসময় ভ্রাম্যমাণ আদালত সোহেলকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া