সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপুর্তি উৎসব

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

“চল সাথী ফিরে যাই চল সোঁনালী কৈশোরে” এই ¯েøাগানকে লালন করে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের তিন যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (১১ জানুয়ারি) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মধ্যহ্নভোজ ও সংগীতানুষ্ঠানসহ দিনব্যাপী নানা জমকালো অনুষ্ঠানের আয়োজনে করা হয়। দিনের শুরুতে সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠ থেকে আনন্দ শোভাযাত্রাটি নিয়ে বের হয়ে কুমিল্লা-মিরপুর সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে তারা অন্যান্য অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে ১৯৮৯-২০২৪ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করেন।

  • ব্রাহ্মণপাড়া