ব্রাহ্মণপাড়ায় বন্ধন সোসাইটি চেঞ্জার এর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গত (১২ আগস্ট) মঙ্গলবার দুপুরে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বন্ধন সোসাইটি চেঞ্জার এর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র আহবায়ক হাজী জসিম উদ্দিন জসিম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক অ্যাডভোকেট ড. মোবারক হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন সোসাইটি চেঞ্জার এর প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কিবরিয়া অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আমীর হোসেন।, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহিনা আক্তার,

সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ভূঁইয়া, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির ও ছাত্র প্রতিনিধি মাসুদ আলম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন, ছাত্র শিবির নেতা ওমর সানিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সংগঠনের সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে এসএসসি ২০২৫ সালে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ১২৪ জনের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথি বৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া