রাতের আঁধারে যুবকের উপর অতর্কিত হামলা

লেখক: হাবিবা বদরুন্নেছা
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডর বারেশ্বর গ্রামের নাগর বাড়ী এলাকায় গত বুধবার রাত ৯ টায় মৃত আবদু মিয়ার ছেলে আবদুল্লাহর উপর অতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। তার সাথে থাকা দেড় লক্ষাধিক টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনতাই করে বলে জানিয়েছেন আবদুল্লাহ। ছিনতায়কারীরা পিছন থেকে আবদুল্লাহর উপর আঘাত করে। তার মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় আবদুল্লাহ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সে বর্তমানে ঢাকা মেডিকেলের আইসিও তে চিকিৎসারধীন অবস্থায় আছে। তাকে প্রথমে বুড়িচং হাসপাতালে নেয়া হলে ওখানে তাকে রাখতে অসম্মতি জানানোর পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। রুগীর অবস্থা শোচনীয় দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। সরেজমিনে জানা গেছে, একই গ্রামের এবং একই গোষ্ঠীর মফিজ মিয়ার ছেলে মেহেদী (২০) তার বাহিনী নিয়ে আবদুল্লাহর উপর অতর্কিত হামলা চালায়। মেহেদী পলাতক আছে।

  • ব্রাহ্মণপাড়া