এতিম ও দুস্হ শিশু প্রতিপালনে যাকাতের ভূমিকা পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৪ মার্চ শুক্রবার বিকালে হরিপুর সুফিয়া ইসলামিক কমপ্লেক্স ও এতিমখানায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হরিপুর সুফিয়া কমপ্লেক্স এর সুপার মাওলানা জাকারিয়া খানের পরিচালনায় ও হরিপুর সুফিয়া কমপ্লেক্স এর সভাপতিঅধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, অধ্যাপক রবিউল আলম, উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ক্যাশিয়ার মোঃ রমিজ উদ্দিন,আরো উপস্থিত ছিলেন ইকবাল হোসেন মাস্টার, কমপ্লেক্স সহ সুপার হাফেজ রুহুল আমিন, মোঃ সাইফুল ইসলাম, ক্যাশিয়ার আবুল হাসেম, তারিকুল ইসলাম আলম, গিয়াস উদ্দিন লিটন,তারিকুল ইসলাম পিয়াস জালাল উদ্দিন, আসাদুজ্জামান, কারী হাবিবুল্লাহ বাহার, হাফেজ মোহাম্মদ রাসেল প্রমুখ।