ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১০ জন গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১ সপ্তাহ আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার পলাতক আসামি ২ জন, জিআর পরোয়ানাভুক্ত ১ জন এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালে ৭ জনসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোহাম্মদ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে পলাতক আসামি মোঃ মনির হোসেন ছেলে মোঃ শফিউল প্রকাশ (২০)কে গ্রেপ্তার করেন। অপর অভিযানে আসামি মোঃ জালাল হোসেন এর ছেলে ফয়সাল আহম্মেদ ফাহিম (২২)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার এএসআই মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মৃত আকমত আলীর ছেলে মোসাঃ জরিনা খাতুন (৫৫)কে গ্রেপ্তার করেন। অন্যদিকে, ব্রাহ্মণপাড়া থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এএসআই ইমরান হোসেন, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মোঃ নুর আল-আহসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ সুজন (৩৫), মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), শিলমুড়ী, মোঃ শাহ জাহান (৫২), মোঃ ফয়সাল কবির (৪২), মোঃ মহসিন খান প্রকাশ রাজু (২৯), মোঃ সারোয়ার (৪২), মোঃ জয়নাল আবেদীন (৩৫)। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া