নারীদের ঐক্য ও সচেতনতার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব- মোবারক হোসাইনের

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

নারীদের ঐক্য ও সচেতনতার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা–৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন।
শনিবার দুপুরে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে আয়োজিত এক বিশাল মহিলা উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোবারক হোসাইন বলেন, নারীরা কোনোভাবেই সমাজের পিছিয়ে পড়া অংশ নয়; বরং তারাই পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনের মূল চালিকাশক্তি। নারীদের সম্মান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় নারীদের মর্যাদা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছে। আগামীতেও নারীবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়তে দলটি প্রতিশ্রুতিবদ্ধ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে ড. মোবারক হোসাইন বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নারীদের ভোটাধিকার সচেতনভাবে প্রয়োগ করে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীরা শিক্ষা, সামাজিক নিরাপত্তা, নারী অধিকার ও পারিবারিক নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা জেলা কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান আতিকী, পীরযাত্রাপুর ইউনিয়ন আমীর মুমিনুল হকসহ জামায়াতে ইসলামী ও মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ

  • বুড়িচং