হরিপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের উপহার সামগ্রী বিতরণ করলেন হাজী মতিন খান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

গত ১৭ অক্টোবর বিকালে কুমিল্লা বুড়িচং উপজেলা সদর ইউনিয়নের হরিপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন হরিপুর গ্রামের হাজী মোঃ আবদুল মতিন খাঁন। উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাবুল, বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বুড়িচং উপজেলা যুবদলের আহŸায়ক জাবেদ কাউসার সবুজ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বুড়িচং বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন, বুড়িচং উপজেলা ছাত্রদলের আহŸায়ক স্বপন আহমেদ পাখি, আবদুল মান্নান মেম্বার, আলী হোসেন, গিয়াস উদ্দিন মাস্টার, আবুল কালাম আজাদ সুজন, জুয়েল রানা, স্বপন, মিজান ।

  • বুড়িচং