বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে স্মারক লিপি প্রদান

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গোমতী নদীর ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষে বুড়িচং হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি প্রভাষক মোহাম্মদ ওয়াসিম, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন, সোসাইটির সাধারন সম্পাদক ও বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদের বার্তা সম্পাদক কাজী খোরশেদ আলম, সোসাইটির সহ সেক্রেটারি বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোঃ জাকারিয়া খান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ তাজুল ইসলাম, ডাক্তার মনির হোসেন আজিজ, শরিফুল ইসলাম, হোসাইন মোহাম্মদ আনোয়ার, তাজুল ইসলাম প্রমুখ।

  • বুড়িচং