কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম মহালক্ষীপাড়া গ্রামের সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ সমাজসেবক কাজী আঃ রহিম মাস্টার এর সুযোগ্য সন্তান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নর্থ কুমিল্লা সোসাইটির সভাপতি সমাজসেবক কাজী মোঃ আসাদ উল্লাহ এর সার্বিক সহযোগিতায় ২৮ মার্চ শুক্রবার বিকালে উপজেলার মহালক্ষীপাড়া দঃ পাড়া মালেক মেম্বার বাড়ির প্রাঙ্গনে এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সমাজ সেবক মালেক মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মহসিন কবির সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী, মুক্তিযোদ্ধা মোঃ রাজ্জাক সরকার, মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ মিয়া৷ এসময় উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে কাজী আঃ রহিম মাস্টার এর সুস্বাস্থ্য কামনা ও এলাকার সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা পরিচালনা করা হয়৷