বুড়িচংয়ে ২৮ অক্টোবর গণহত্যা দিবস উপলক্ষে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ ঘন্টা আগে

Spread the love

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা স্মরণে গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা জামায়াতের আমীর ও পৌর মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বসুন্ধরা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর ও বুড়িচং পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আবদুল আউয়াল ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহজালাল সরকার।

সমাবেশে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে বক্তব্য দেন। তাঁরা ওই ঘটনার সুষ্ঠু বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে তাঁদের বক্তব্য তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা জামায়াতের আমীর মোঃ তাজুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, মাস্টার ফয়েজ আহমদ, মাস্টার মোঃ আবুল কাশেম, ষোলনল ইউনিয়ন জামায়াতের আমীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ হাবীবুর রহমান, বাকশীমূল ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবদুর রউফ, পীরযাত্রাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, পৌর সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম, মোঃ সোলেমান পাটোয়ারী, শ্রমিক নেতা মোঃ জামাল হোসেন ও আলমসহ স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

  • বুড়িচং