ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও কসবা সীমান্তে ১৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৫ লাখ ২৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন চন্ডিদার, খাদলা, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনায় সংশ্লিষ্ট বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে ফুসকা, বাসমতি চাল, গরু, সাবান, রেডবুল এনার্জি ড্রিংকস, কিশমিশ, মদ, গাঁজা, বিয়ার ও একটি সিএনজিচালিত যান জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ২৩ হাজার ৩০০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া