ব্রাহ্মণপাড়া-কসবায় বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের (এএসসি) দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখাউড়া, কাজিয়াতলী, মাদলা ও খাদলা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
এ সময় ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, স্টেরিল নোরাড্রেনালিন কনসেন্ট্রেট আইপি, গরু, চকলেট, বাজি, পন্ডস পাউডার, ভ্যাসমল, মদ, বিয়ার, ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক জব্দ করা হয়।
জব্দ করা এসব চোরাচালানী পণ্যের আনুমানিক মূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
সীমান্তে চোরাচালান ও মাদকসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া-কসবা