বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মীদের শিক্ষা শিবির স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গত ২০ জুন শুক্রবার ও ২১ জুন শনিবার দুই দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির স্হানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে অতিথি হিসেবে আলোচনা করেন কুমিল্লা – নোয়াখালী অঞ্চল টিম সদস্য কাজী নজরুল ইসলাম খাদেম, মোঃ আবদুস সাত্তার, একেএম শামসুদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ লোকমান হাকিম ভূইয়া, মাওলানা আমিনুল ইসলাম,জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা মোঃইউনুছ মিয়া। শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী, মোঃ কবির হোসেন, মোঃ সুলতান আহমদ, বায়তুলমাল সেক্রেটারি মোঃ আবুল কাশেম, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা জাকারিয়া খান, মোঃ তাজুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মোঃ ওবায়দুর রহমান, সকল ইউনিয়ন আমীরবৃন্দ ও ডেলিগেট কর্মীবৃন্দ।