বুড়িচংয়ে আনসার -ভিডিপি কার্যালয়ের উদ্যোগে গত ৭ সেপ্টেম্ববর রবিবার ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক আনসার- ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সাদকপুর ইসলামিয়া আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আনসার- ভিডিপি অফিসার আজহারুল আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন সাদকপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শহীদুল্লাহ আনসারী, মাদ্রাসার উপাধ্যক্ষ আবু জাফর এবং সহকারী অধ্যাপক এডভোকেট মো: আবদুল আউয়াল, সাদকপুর গ্রামের সাবেক মেম্বার নওশের আহমেদ, ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম, উল্লেখ্য প্রশিক্ষণার্থীদেরকে প্রতিদিন ১৫০ টাকা করে ভাতা দেওয়া হবে এবং অধিদপ্তরের পোশাকসহ অন্যান্য উপকরণ দেয়া হয়। প্রশিক্ষণ কার্যক্রমের সঞ্চালনায় ছিলেন অত্র মাদ্রাসার ইউনিট লিডার সাজ্জাদ হোসেন ভূঁইয়া। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবির এবং মূল প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মোঃ নুরুজ্জামান খান ও আনসার ভিডিপি কমান্ডার মোঃ শাহ আলম ভূঁইয়া।