গত ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের যদুপুর গ্রামে অসহায় গরীবদের মাঝে স্যানেটারী মালামাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ বুড়িচং ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোফায়েল ইসলাম, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আমীর মাওলানা আব্দুস সালাম আজাদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম রমজান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য মোহাম্মদ আরিফুল ইসলাম সুমন, শ্রমিক নেতা মোহাম্মদ আলাউদ্দিন, ফয়সাল মাহমুদ মহসিন, মোঃ কামরুল হাসান সুমন প্রমুখ। উল্লেখ্য বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় গরীবদের মাঝে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করার জন্য স্যানেটারী মালামাল বিতরণ করা হয়েছে।