বুড়িচংয়ে যুবদল-ছাত্রদলের ৩ নেতা গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলা যুবদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা দক্ষিন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও বুড়িচং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, বুড়িচং উপজেলা যুবদলের সদস্য এমরান হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য মোঃ ইকবাল হোসেন ভূইয়া। গ্রেফতারের বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, জেলা সদরের একটি মামলায় কোতয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সনজুর মোর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কোন মামলার গ্রেফতার হয়েছে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি বলেন। বুড়িচং উপজেলা যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন জানান, রাতের আধারে বুড়িচং উপজেলা যুবদল ও ছাত্রদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও অন্তত ১৫জন নেতাকর্মীদের বাড়ীতে পুলিশ তল্লাশী চালিয়েছে। অন্যায় ভাবে বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করে চলমান আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না। আমি অন্যায় ভাবে বুড়িচং উপজেলার যুবদলের নেতা কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানাই। উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ বলেন, আদালতে আছি, নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করছি। আমরা এই গন গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।

  • বুড়িচং