ব্রাহ্মণপাড়ায় দুই ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লেখক: Sohel Islam
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ড্রেজিং করে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ধান্যদৌল এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ধান্যদৌল এলাকায় অবৈধ উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় ড্রেজিং করে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মো: আব্দুল কাদির (৩৫) ও মো: জাকির হোসেন (৫২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

  • ব্রাহ্মণপাড়া