ব্রাহ্মণপাড়ায় চুরির গরুসহ গ্রেপ্তার-১

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার শশীদল ইউনিয়নে অভিযান চালিয়ে চুরির গরুসহ এক চোরকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ এর নির্দেশে থানার এসআই আবুল হাচানাত ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ বাগড়া ফকির বাড়ীর বাগড়া-শশীদল পাকা রাস্তার উপর থেকে চুরির মামলার এজারভুক্ত আসামী বাগড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে মোঃ নাজির মিয়া (৩৯) একটি গরু ও একটি বাচুরসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সে চুরির মামলায় এজাহারভুক্ত আসামী ছিল বলে পুলিশ জানায়। একইদিন বিকালে আসামীকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আতিক উল্ল্যাহ সত্যতা নিশ্চিত করেছেন।

  • ব্রাহ্মণপাড়া