জাতীয় জুলাই ও গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুড়িচং ১১ দলীয় জোটের বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং পৌরসভার আমীর মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় ও
বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার আমীর অধ্যাপক অহিদুর রহমানের সভাপতিত্বে র্যালী পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ড.মোবারক হোসাইন, কুমিল্লা উত্তর জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ আবদুল আউয়াল,বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মোঃ সাইফুল আলম, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী,মোঃকবির হোসাইন,শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলার সভাপতি মাওলানা জাকারিয়া খান,আরো উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মোঃ আবুল কাশেম,উপজেলা অফিস সেক্রেটারি ফয়েজ আহমেদ,মাও.মাসুদ মৈশান, গাজী জহিরুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, মাও.ইসমাইল,সার্জেন্ট হাবিবুর রহমান, মাও.ফেরদাউস,
ও সর্বস্তরের নেতৃবৃন্দ।