বিজিবির অভিযানে ৫৮ লাখ টাকার বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ, একজন আটক

লেখক: মো. আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাই পথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, সালদানদী, বুড়িচং উপজেলার শংকুচাইল, খারেরা বড়জ্বালা ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঘাগুটিয়া, এবং কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি বিজিবি সদস্যরা গত শুক্রবার ১৭ জানুয়ারি থেকে গত রোববার ১৯ জানুয়ারি পর্যন্ত পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। গত রোববার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির উল্লেখিত অভিযানে ভারতীয় ৭০ হাজার ৬০০টি বাজি, ৯৪৫ কেজি চিনি, ২৭০ কেজি বাসমতী চাউল, ২৫ হাজার ২০০ প্যাকেট বিস্কুট, ১টি কাভার্ড ভ্যান, ৯৭ বোতল হুইস্কি, ৯৪ বোতল স্ক্যাফ সিরাপ, ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া
  • ব্রাহ্মণবাড়িয়া