জামায়াতে ইসলামীর ব্রাহ্মণপাড়া উপজেলা আমীরের শপথ গ্রহণ

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলা জামায়াতের আয়োজনে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন হাফেজ আবু বকর। নাতে রাসূল পরিবেশন করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মোহাইমিনুল ইসলাম। নবনির্বাচিত জামায়াতের আমীর মাওলানা মোঃ রেজাউল করিমকে শপথ বাক্য পাঠ করান কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর ও অনুষ্ঠাণের প্রধান অতিথি অধ্যাপক আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, জেলা সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম শহীদ, জেলা বায়তুললাম সেক্রেটারি মোঃ আবদুল বারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ ইউনুছ মিয়া। বক্তব্য রাখেন উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সভাপতি তৌফিকুল ইসলাম, নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ফয়েজ আহম্মদ। এসময় মাওলানা রফিকুল ইসলাম, খন্দকার শাহজালাল, মঈন উদ্দিন সাঈদ, রফিকুল ইসলাম শাহীন, আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শপথ অনুষ্ঠান সমাপ্ত হয়।

  • ব্রাহ্মণপাড়া