গত ১৫ নভেম্বর সকালে বুড়িচং এসোসিয়েশন ইন ফান্স (Burichong Association in France(BAF) এর সাধারণ সভা সংগঠনের সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক শরিফ আহাম্মদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মজিবুর রহমান খান সুমন, সহ-সভাপতি এলান খান, কাউছার, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহাম্মেদ (সোহাগ), কোষাধ্যক্ষ নাজমুল হাসান সবুজ, প্রচার ও প্রচারনা সম্পাদক সোহেল রানা প্রমুখ। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচ্য বিষয়ের মোবাইল ফোনে একমত পোষন করেছেন সম্মানিত উপদেষ্টা শাহাদাত,বাতেন, সিনিয়ার সহ-সভাপতি সারোয়ার সুমন, আজিম, নাজিমুদ্দিন, লিটন, রহমত, সাংবাদিক আশিক।