ছয়গ্রাম আলিম মাদ্রাসার নব নির্বাচিত পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ মাস আগে

Spread the love

বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের ছয়গ্রাম আলিম মাদরাসার নব নির্বাচিত পরিচালনা কমিটির পরিচিতি ও অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ জুলাই বুধবার বিকালে ছয়গ্রাম আলিম মাদরাসা ক্যাম্পাসে পরিচালনা কমিটির নব নির্বাচিত কমিটির সভাপতি মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে পরিবচিতি ও অভিষেক সভাটি অনুষ্ঠিত হয়।
ছয়গ্রাম আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন
পরিচিতি ও অভিষেক সভায় বক্তব্য রাখেন ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বাকশিমূল ইউনিয়ন বিএনপির সেক্রেটারি এমদাদুল হক পলাশ, আজ্ঞাপুর কেন্দ্রীয় ঈদগাহ সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান মনির, সাহেবাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদ উল্লাহ, ছয়গ্রাম আলিম মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ হিল সাকি।
মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর ৭৫ বছরের মধ্যে এই প্রথম অত্র মাদ্রাসার সাবেক মেধাবী শিক্ষার্থীদের মধ্যে থেকে মোঃ মোশাররফ হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়। নব নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করেন আলিম, দাখিল ও এবতেদায়ী শাখার অভিভাবক সদস্যগণ, মাদ্রাসার শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা। সভাপতির বক্তব্যে মোঃ মোশাররফ হোসেন বলেন এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মাদ্রাসার একাডেমিক, আর্থিক ও শিক্ষার মান উন্নয়নের শতভাগ চেষ্টা করবো।

  • বুড়িচং