ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় মৎস্যচাষীদের মাঝে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। (১০ মার্চ) সোমবার সকাল ১০টায় উপজেলা মৎস্য কার্য্যালয়ের আয়োজনে মৎস্য কার্য্যালয়ের হল রুমে পাবদা, গুলশা ও টেংরা মাছের চাষ ব্যবস্থাপনা বিষয়ক এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। এসময় ৪০ জন মৎস্যচাষী প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাগিব হাসান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেন। এসময় মৎস্য চাষ করে বেশি লাভবান হওয়ার উপর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দরা। মৎস্য চাষের উপর প্রশিক্ষন পেয়ে খুশি চাষীরা।

  • ব্রাহ্মণপাড়া