গত ১৫ মে জেলা তথ্য অফিসের আয়োজনে চান্দিনা উপজেলার পানিপাড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চান্দিনা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিয়ার নির্বাহী পরিচালক মোঃ আবুল কাশেম ও অলিতলা সিনিয়ল দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বাতেন। স্বাগত বক্তব্য রাখেন পানিপাড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন। নারী সমাবেশে বক্তাগণ বলেন, তারুণ্যনির্ভর উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, সাম্প্রদায়িকতা, গুজব, মাদক, বাল্যবিবাহ, ডেঙ্গু প্রতিরোধ, শিক্ষা, স্যানিটেশন, শিশুর সুস্বাস্থ্য, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ ও নারীদের অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে সবার অংশগ্রহণ নিশ্চিতের জন্য শিক্ষা অর্জন খুবই গুরুত্বপূর্ণ। নারীদের গৃহস্থলি কাজের পাশাপাশি কারিগরিমূলক শিক্ষা বা ট্রেনিং গ্রহণ খুবই জরুরী। নারীদের তথ্য স্বনির্ভর ও কর্তব্য পরায়ন হতে হবে। সকল ক্ষেত্রে নারী অধিকার প্রতিষ্ঠা ও চাকুরীতে নারীর অংশগ্রহণ নিশ্চিত জরুরী। ছাত্র-ছাত্রীর প্রতি সকল অভিভাবককে সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের মতো অপরাধমূলক কার্যক্রমে আপনার সন্তান যুক্ত হতে না পারে। সকল শিশুদের নৈতিক শিক্ষা ও বৈষম্যবিহীন বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসার আহŸান জানান। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।