ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মিলনমেলা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

Spread the love

ঢাকায় বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী জাতীয়তাবাদী বিশ্বাসী সকলকে নিয়ে প্রাণের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী ফোরামের বহুল প্রতীক্ষিত মিলনমেলা ও পরিচিতি সভা রাজধানীর পূর্বাচলের নিঝুম পল্লী রিসোর্টে আয়োজিত এই মিলনমেলায় ঢাকায় বসবাসরত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার নেতাকর্মী ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইসমাইল খান শাহিন ও মামুন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন জাহিদুল ইসলাম ও নুরুল ইসলাম রিমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি। ফোরামের নেতৃবৃন্দ জসিম উদ্দিন সম্রাট, এইচ এম নাজমুল হক, শরিফুল ইসলাম,মাইদুল ইসলাম বাবু, আলাউদ্দিন, সাইফুল ইসলাম ভূইয়া জাহাঙ্গীর আলম খান, জিলানী সরকার, আমির হোসেন, সাইফুল ইসলাম রাছেল, অলিউল্লাহ,আইয়ুব সরকার, খোরশেদ আলমসহ ফোরামের সদস্যগন উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল পরিচিতি পর্ব, আলোচনা সভা, আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচ, ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা খেলা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • ঢাকা