কুমিল্লার নগর মাতা হলেন তাহসিন বাহার সূচনা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লার নগর মাতা হলেন তাহসিন বাহার সূচনা। তাহসিন বাহার সূচনা গতকাল কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে নতুন মেয়র নির্বাচিত হয়ে নগর মাতার আসনে অধিষ্ঠিত হলেন। ১০৫ কেন্দ্র্র বাস প্রতীকে তিনি পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন ফল ঘোষণা শুরু করেন। তার প্রতিদ্ব›দ্বী মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে ২৬ হাজার ৮৯৭, নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন পাঁচ হাজার ১৭৩ ভোট।

  • কুমিল্লা