আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পুরস্কার বিতরণ

লেখক: মোঃ সাইফুল ইসলাম ভূইয়া
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়ে আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী গত ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আব্দুল মতিন খসরু কলেজের দাতা সদস্য মো: জাহাঙ্গীর আলম ভুইয়া। প্রভাষক মোঃ আবু সাঈদব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো: সিরাজুল আজম ভুইয়া। বক্তব্য রাখেন প্রভাষক মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, প্রভাষক সুরঞ্জিত চন্দ্র পোদ্দার, প্রভাষক শাহিনুর আক্তার, প্রভাষক শারমিন আক্তার, প্রভাষক পাপিয়া সুলতানা, প্রভাষক এ,কে,এম,মনিরুল হক, প্রভাষক সাবিকুন্নাহার শিমু, প্রভাষক ফাহমিদা আক্তার, শিক্ষক মো: আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রী বৃন্দ।

  • ব্রাহ্মণপাড়া