কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দলটির সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকনকে। উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে থাকাকালে দলীয় সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে তাঁর ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মালাপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আলম খোকনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জসিম উদ্দিন জসিম।
এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, সহসভাপতি মো. মহসিন কবির সরকার, মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক মো. আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, মো. শাহজাহান সাজু, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, ধর্মবিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, ছাত্রবিষয়ক সম্পাদক মো. জাকির খান সম্রাট, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক মো. কবির আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ও সাংগঠনিকভাবে অভিজ্ঞ নেতা হিসেবে কাজী শাহ আলম খোকনের ওপর অর্পিত এই দায়িত্ব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় কাজী শাহ আলম খোকন বলেন, দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।