শিক্ষক, শিক্ষার্থীদের সমন্নয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠন হবে…. হাজী জসিম উদ্দিন এমপি

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

আজকের শিক্ষার্থীরা আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে৷ উন্নত বাংলাদেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই৷ শিক্ষা ছাড়া আধুনিক বিশ্বে টিকে থাকা অসম্ভব৷ একমাত্র যোগউপযোগী শিক্ষাই পারে বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে৷ সু-শিক্ষা অর্জন করতে হলে নিয়মিত পড়াশুনা, খেলাধুলা করতে হবে৷ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্নয়ে শিক্ষা কে এগিয়ে নিয়ে গেলে আমাদের সোনার বাংলা অচিরেই উন্নত রাষ্ট্রে পরিনত হবে৷ বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে যোগ উপযোগী করতে ব্যাপক কাজ করে যাচ্ছে৷ শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিন কে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন৷ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি লায়ন মোস্তফা কামাল এর সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়া এর সার্বিক পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, সহকারি কমিশনার ভূমি তারেক রহমান, থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফারুক হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ শাহ আলম খোকন, সহ-সভাপতি মোঃ মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, যুগ্ম-আহবায়ক হাজী মোঃ আলাউদ্দিন, সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ মাজেদুল হক, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ একরামুল ইসলাম, সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ ওমর ফারুক, গাজী সাইদুল ইসলাম এমরান৷ এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া