ডাঃ মীর হোসেন মিঠু ইউএইচএফপিও ফোরামের সভাপতি নির্বাচিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের ইউএইচএফপিও ফোরামের সভাপতি নির্বাচিত হলেন বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মানবিক ডাক্তার, করোনা যোদ্ধা ডাঃ মোঃ মীর হোসেন মিঠু। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহউদ্দিন,কোষাধক্ষ্য ডাক্তার চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান। গত ২৭ জুন নির্বাচন কমিশনার ডাক্তার নাজিয়া বিনতে আলম,ডাক্তার আফজালুর রহমান, এনামুল হক কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের ইউএইচএফপিও ফোরামের সভাপতি হিসেবে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন মিঠুর নাম ঘোষণা করেন। উক্ত কমিটির সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছেন জেলার সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার,সদস্য হিসেবে রয়েছেন কুমিল্লা জেলার সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ। নব-নির্বাচিত সভাপতি ডাক্তার মীর হোসেন মিঠু সকলের কাছে দোয়া কামনা করেন।

  • বুড়িচং