ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ আসামিসহ গ্রেপ্তার

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে সিআর সাজা ও পরোয়ানাভুক্ত দুই আসামি এবং চুরি মামলার এক পলাতক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি ফারুক মিয়া (৪২)কে গ্রেপ্তার করেন। তিনি সাহেবাবাদ বাজার এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।

অপর অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এএসআই লিংকন কুমার নাথ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হারিজ (৪১)কে গ্রেপ্তার করেন। তিনি উপজেলার দেউষ এলাকার মৃত নায়েব আলীর ছেলে।

এছাড়া ব্রাহ্মণপাড়া থানার এসআই মো. আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামি মো. হযরত আলী (২২)কে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের দেউষ এলাকা থেকে গ্রেপ্তার করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার দক্ষিণ চারুয়া এলাকার মৃত আবদু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তার তিন আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া