কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান(ICON CONSULTACY) এর যাত্রা শুরু হয়েছে৷ গত শনিবার ২ মার্চ দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ মডেল মযজিদ মিলনায়তনে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ICON CONSULTACY এ শাখাটি৷ আধুনিক বিশ্বে জাপান বর্তমান প্রজন্মের চাকরি বা পড়াশুনার প্রথম পছন্দ৷ সময়ের সাথে তাল মিলিয়ে যোগ উপযোগী কর্ম দক্ষতা ও উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য জাপান এ প্রজন্মের বেশ আগ্রহ রয়েছে৷ আর নতুন প্রজন্মের স্বপ্ন পূর্রণে একধাপ এগিয়ে ICON CONSULTACY জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠানটি ব্রাহ্মণপাড়ায় নতুন স্বপ্নের যাত্রা শুরু করেছে৷ শনিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন পল্লী বিদ্যুৎ অফিস ভবনে ICON CONSULTACY জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠান এর শাখা টি চালু করেন একঝাক তুরুন মেধাবী জাপানিজ ভাষায় বিশেষ অভিজ্ঞরা৷ উদ্বোধন অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক ঠিকাদার, ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, প্রভাষক মোঃ নেছার আহাম্মদ, মোঃ রফিকুল ইসলাম মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ি, সমাজ সেবক মোঃ জামাল হোসেন৷ উদ্বোধনী অনুষ্ঠান জাপানিজ ভাষা বিষয়ে আগত নতুন শিক্ষার্থীদের বিস্তারিত ধারনা প্রদান করেন ICON CONSULTACY এর চেয়ারম্যান মোঃ মামুন সরকার,ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াছিন ইসলাম, পরিচালক মোঃ সুমন সরকার, ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম (আমিন)৷ ICON CONSULTACY জাপানিজ ভাষা শিক্ষা ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার পরিচালক মোঃ সাদ্দাম হোসেনের সার্বিকপরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ এনামুল হক সুমন, সমাজ সেবক মোঃ ওমর সানি এবং শিক্ষার্থীরা৷ পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ICON CONSULTACY জাপানিজ ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের ব্রাহ্মণপাড়া শাখা উদ্বোধন করা হয়৷