সুমনকে আহবায়ক করে জেএসডির মেঘনা উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা

লেখক: স্টাফ রিপোটার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ১৩ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির কুমিল্লা জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা নেত্রী শিরিন আক্তার, সীমা আক্তার, জেলা নেতা আবদুস ছোবহান,মোঃ শামসুল আলম সুমন,ইয়াছিন মিয়া, রাসেদ হাসান, খন্দকার বনবীর, সেকান্দর আলী, জুয়েল, রাজু প্রমুখ। আলোচনা শেষে মোঃ শামসুল আলম সুমনকে আহবায়ক করে ১১ সদসয বিশিষ্ট জেএসডির মেঘনা উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

  • কুমিল্লা