মোঃ কামাল হোসেন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা বুড়িচং উপজেলার স্বনামধন্য বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কামাল হোসেন। গত ২০ অক্টোবর বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে মোঃ কামাল হোসেনকে নির্বাচিত করা হয়। মোঃ কামাল হোসেন বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ এর সন্তান। তিনি বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এসএসসি, ১৯৮৯, সালে এইচএসসি ১৯৯২ সালে বিএসএস কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাস করেন। তিনি জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। নবগঠিত বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সভাপতি মোঃ কামাল হোসেন বলেন এই প্রতিষ্ঠানটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মোঃ ইউনুছ এই কলেজটি প্রতিষ্ঠা করেন। এই কলেজের শিক্ষার মান উন্নয়নে কমিটি, অভিভাবক, শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলার চেষ্টা করব ।

  • বুড়িচং