জাপানিজ ভাষা শিক্ষার প্রতিষ্ঠান আসাহি একাডেমির ব্রাহ্মণপাড়া শাখার উদ্বোধন অনুষ্ঠান একাডেমির
নিজস্ব অফিসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সৈয়দ আবদুল কাইয়ূম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম জিলানী,
কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.মহিউদ্দিন লিটন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব এর সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
আসাহি একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মো: মাহফুজুল বারীর সভাপতিত্বে ব্রাহ্মণপাড়া ব্রাঞ্চের ম্যানেজার নাজমুস সাকিব বিন মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দীর্ঘভূমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
আলেচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া কেন্দ্রী জামে মসজিদের ইমাম ও দীর্ঘ ভূমি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা ওয়ালিউল্লা।