ব্রাহ্মণপাড়ায় শিক্ষার মানোন্নয়নে কলেজ শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে কলেজ প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে উপজেলার মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, বড়ধুশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, উপাধ্যক্ষ মুমিনুল ইসলাম, আব্দুল মতিন খসরু ডিগ্রি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কুদ্দুস, চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, গোপাল নগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ইউএনও মাহমুদা জাহান বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষক। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদেরকে নীতি নৈতিকতা শিক্ষা দিয়ে আগামী দিনের জন্যে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন ইউএনও।

  • ব্রাহ্মণপাড়া